গাজীপুরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি

Spread the love

গাজীপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগরের টঙ্গী চেরাগআলী বাজার, কলেজ গেট এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১নং যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।

এ সময় তিনি সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট তুলে দিয়ে বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন, গণতান্ত্রিক ও জনগণের অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। দেশের মানুষের ভোটাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কারের মধ্য দিয়েই প্রকৃত গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।

লিফলেট বিতরণকালে বিএনপি নেতা পাপ্পু আরও বলেন, বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও স্বৈরাচারী মনোভাবের কারণে দেশ এক গভীর সংকটে পড়েছে। তাই দেশের প্রতিটি নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে এই ৩১ দফার পক্ষে জনমত গড়ে তুলতে হবে। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলনে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এ সময় বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমেদ ভূইয়াসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা স্লোগানের মাধ্যমে ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান এবং তারেক রহমানের প্রতি অবিচল আস্থা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *