টঙ্গীতে পপুলার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

Spread the love

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের টঙ্গীতে আধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো টঙ্গী পপুলার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এর।

শুক্রবার (৭ নভেম্বর) জুম্মার নামাজের পর
টঙ্গীর হোসেন মার্কেট ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী কনভেনশন সেন্টারে পাশ্বে আল-মামুন টাওয়ারের বহুতল ভবনে এই নতুন হাসপাতালটি এলাকাবাসীর জন্য আধুনিক স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: মাইনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আরিফ হোসেন হাওলাদার, ডা: কাছেদুর রহমান, হোসেন মার্কেট ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন মিয়া,পরিচালক মো.শাহীন সিকদার, আলামিন হোসেন, মো. মামুন মিয়া, মো. মিজান, ডা. তপনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাতের মাধ্যমে হাসপাতালটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। দোয়া পরিচালনা করেন হোসেন মার্কেট জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন নাঈম।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালকরা জানান, টঙ্গী পপুলার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিজ্ঞ চিকিৎসক, আধুনিক ল্যাব, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি এবং ২৪ ঘণ্টা জরুরি সেবা সুবিধা থাকবে। এলাকাবাসীর প্রয়োজনে স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

স্থানীয়রা জানান, টঙ্গী অঞ্চলে মানসম্মত চিকিৎসা সেবার অভাব ছিল দীর্ঘদিন ধরে। এই হাসপাতাল চালু হওয়ায় সাধারণ মানুষ ঘরে বসেই উন্নত চিকিৎসা সেবা পাবে, যা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।

উদ্বোধনী শেষে অতিথিবৃন্দ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *