টঙ্গীতে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, গ্রেফতার-৩

Spread the love

স্টাফ রিপোর্টার :

টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জিহাদ (২০) নামে এক কলেজ ছাত্র খুন হয়েছে। এ ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) গভীররাতে আউচপাড়া সফিউদ্দিন রোডে এ খুনের ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র জিহাদ টঙ্গীর আউচপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র। তার স্থায়ী বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে।

গ্রেফতারকৃতরা হলো- আব্দুল্লাহ (২০), স্বাধীন (২০) আলামিন (২৪), অনিক (২০) তারা সকলেই টঙ্গীর এরশাদনগর এলাকার বাসিন্দা।

জানা যায়, রোববার রাত ১১টার দিকে বাসা থেকে ৩ হাজার টাকা নিয়ে বের হয় জিহাদ। এসময় টঙ্গীর আউচপাড়া শফিউদ্দিন সরকার একাডেমি রোডে চার ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে কলেজছাত্র জিহাদের পথরোধ করে। জিহাদ বাধা দিলে ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাত দেড়টার দিকে টঙ্গীর এরশাদ নগর থেকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করে টঙ্গী থানা পুলিশ।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হারুনর রশীদ বলেন, কলেজছাত্র খুনের ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *