জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে টঙ্গী কলেজ ছাত্রদলের বিক্ষোভ

Spread the love

স্টাফ রিপোর্টার:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য মো. জুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) দুপুরে টঙ্গী কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে কলেজ গেট ও আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

মিছিলে টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

তারা জুবায়েদ হত্যার নিন্দা জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কলেজ ছাত্রদলের সদস্য সচিব আলাউদ্দিন সুমন বলেন, বর্তমান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ। তারা ঘোষণা দেন, জুবায়েদ হত্যার বিচার না হওয়া পর্যন্ত সারাদেশে ছাত্রদলের আন্দোলন চলবে।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান আরিফ বলেন, “জুবায়েদ ছিল ছাত্র রাজনীতির একজন নিবেদিতপ্রাণ কর্মী। তার হত্যার মাধ্যমে সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীরা আবারও প্রমাণ করেছে, দেশে ভিন্নমতের মানুষ নিরাপদ নয়।”

তিনি আরও বলেন, জুবায়েদের হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য, গতকাল রোববার রাতে আরমানিটোলার মাহুতটুলিতে পানির পাম্প গলির নুর বক্স লেনের একটি ভবনের অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে ছাত্রদল নেতা মো. জুবায়েদ হোসেন মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ছাত্রদলসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *