জিএমপির বিশেষ অভিযানে ৪০ জন মাদকাসক্ত গ্রেফতার

Spread the love

মোঃ শাহ আলম সরকারঃ

রবিবার (১৯ জুলাই) রবিবার টঙ্গী হাজী মাজারবস্তি এলাকায় আকস্মিক অভিযান পরিচালনা করে আনুমানিক ২৭০ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম সহ ৪০ জন মাদকাসক্ত গ্রেফতার।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার মহোদয়ের দিকনির্দেশনায় জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এই অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *