কালীগঞ্জে অনুমতি ছাড়া কৃষি জমিতে বালু ভরাট: ৫০ হাজার টাকা জরিমানা

Spread the love

মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে অনুমতি ব্যতীত কৃষি জমিতে বালু ভরাট করে জমির শ্রেণি পরিবর্তন করার অপরাধে আবুল কালাম (৩৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৯ জুলাই) উপজেলার উত্তর ভাদাত্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত আবুল কালাম উপজেলার ঘোনপাড়া এলাকার মৃত করিম মিয়ার ছেলে।

​আদালত সূত্রে জানা যায়, উপজেলার উত্তর ভাদাত্তী এলাকায় নিয়মনীতি তোয়াক্কা না করে অনুমতি ছাড়াই কৃষি জমিতে বালু ভরাট করে জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে আজ সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব জাকিয়া সরওয়ার লিমা।

অভিযানকালে বালু ভরাটের সত্যতা পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫(১) ধারায় ১টি মামলা দায়ের করা হয়। একই সাথে অপরাধীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করায় তাকে কারাদণ্ড ভোগ করতে হয়নি।

​রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর হিসেবে অভিযানে সহযোগিতা করেন স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
​জনস্বার্থে ও কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে আদালত সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *