গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর ৩৯নং ওয়ার্ডের জাগিরারটেক এলাকায় জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে নষ্ট হয়ে যাওয়া সড়কবাতির বৈদ্যুতিক সুইচ মেরামত করে দিয়েছে সামাজিক সংগঠন ‘নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা’।
বেশকিছু দিন ধরে জাগিরারটেক গ্রামের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টের সড়কবাতির ইলেকট্রিক সুইচ নষ্ট থাকায় রাতে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল এলাকাবাসীকে। বিষয়টি নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার সদস্য সামসুদ্দিন জুয়েলের মাধ্যমে নজরে আসে, নজরে আসার পর ‘নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা’র সদস্যরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। ফেব্রুয়ারি মাসের ৬ তারিখে সংস্থার নিজস্ব অর্থায়নে অভিজ্ঞ মেকানিক আরিফ এর মাধ্যমে ওই পাঁচটি পয়েন্টের সুইচ মেরামত করে বাতিগুলো পুনরায় সচল করা হয়। এ বিষয়ে নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, “আমরা সবসময় সমাজের ছোটখাটো সমস্যাগুলো সমাধানের চেষ্টা করি। অন্ধকার রাস্তায় সাধারণ মানুষের নিরাপত্তা ও চলাচলের সুবিধার কথা চিন্তা করেই এই ক্ষুদ্র উদ্যোগটি নেওয়া হয়েছে। ভবিষ্যতেও আমাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
জাগিরারটেক এর বাসিন্দা রাকিব বলেছেন সংস্থার এই মহতী উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, এই কাজে খুশি হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, বাতিগুলো সচল হওয়ায় এখন নির্বিঘ্নে রাতে যাতায়াত করা সম্ভব হবে।