হাবিবুর রহমান (রিপোর্টার)
সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়ার বাইদ উত্তর পাড়ায় শিল্পী বেগম (১৮) নামের এক গৃহবধূর ঝু-ল-ন্ত লা-শ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই ঘরে স্বামী ফারুক মিয়া (১৯)-এর সঙ্গে ঘুমন্ত অবস্থায় ছিলেন শিল্পী বেগম। ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে শাশুড়ি পারভিন (৪০) সেহরির জন্য রান্না করতে পুত্রবধূকে ডাক দেন। ডাকে সাড়া না পেয়ে ছেলে ফারুক মিয়া ঘুম থেকে উঠে ঘরের ভেতরে শিল্পীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি চিৎকার করলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে।