গাজীপুর-১ আসনে মজিবুর রহমানকে প্রার্থী ঘোষণা: ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

Spread the love

কোনাবাড়ি প্রতিনিধিঃ

গাজীপুর-১ আসনে মজিবুর রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে ঘোষণা করায় তাৎক্ষণিক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কোনাবাড়ি মেট্রো থানা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই মিছিলে নেতৃত্ব দেন থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ওয়াসিফ সালিম। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ওয়াসিফ সালিম বলেন, গাজীপুর-১ আসনে যোগ্য ও ত্যাগী নেতাকে প্রার্থী ঘোষণা করায় তিনি তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, মজিবুর রহমানের নেতৃত্বে এ আসনে বিএনপি একটি ঐতিহাসিক বিজয় অর্জন করবে।

শুভেচ্ছা মিছিলে থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং স্লোগানে স্লোগানে কর্মসূচিতে মুখরিত হয়ে ওঠে পুরো কোনাবাড়ি এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *