গাজীপুর মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন কাজী নজরুল ইসলাম

Spread the love

নিজস্ব প্রতিবেদক।

গাজীপুর প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, গাজীপুর মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কোনাবাড়ী পপুলার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাজী নজরুল ইসলাম।

তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

মোঃ কাজী নজরুল ইসলামের আগামী দিনের পথচলা আরও সুন্দর, সফল ও সমৃদ্ধ হোক। তাঁর জন্য রইল আন্তরিক দোয়া, শুভকামনা ও অভিনন্দন। অভিনন্দন ও শুভেচ্ছা।