গাজীপুর মহানগরে বিএনপির সাইবার দলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Spread the love

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল গাজীপুর মহানগর শাখার আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) জাতীয়তাবাদী সাইবার দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজী কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বলের স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে মো.অভি দেওয়ানকে সভাপতি ও আশিক ফরাজী আসমানকে সাধারণ সম্পাদক এবং মো. নাহিদ হাসান হৃদয়কে সিনিয়র সহ-সভাপতি করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এই কমিটি কেবল একটি সাংগঠনিক উদ্যোগ নয়, বরং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া-এর সংগ্রামী নেতৃত্ব এবং জননেতা তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের দৃঢ় প্রত্যয়কে প্রতিফলিত করে।

নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক আশিক ফরাজী আসমান বলেন, এই কমিটির মূল লক্ষ্য হচ্ছে,জাতীয়তাবাদী চেতনা সমুন্নত রাখা, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করা এবং সাইবার জগতে অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে তথ্যযুদ্ধের মাধ্যমে সত্য ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়া।

নব গঠিত কমিটির সভাপতি মো. অভি দেওয়ান বলেন, নতুন প্রজন্মের শক্তিকে ব্যবহার করে একটি সংগঠিত সাইবার আন্দোলন গড়ে তুলতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তারেক রহমান ঘোষিত ৩১ দফার বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে গাজীপুর মহানগর সাইবার দল।

গাজীপুর মহানগরের রাজনৈতিক অঙ্গনে এই কমিটি ঘোষণাকে বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *