শাহিনুর ইসলাম শাহীন
আসন্ন নির্বাচনে দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে গাজীপুরে আবারও ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মৌচাক ইউনিয়ন বিএনপির নেতা মোঃ শাহরিয়ার সাবীর।
রবিবার দিনব্যাপী মৌচাক ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় তিনি প্রতিটি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষে ভোট চেয়ে আহ্বান জানান।
তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে দেশের হারানো গণতন্ত্র ফিরে আসবে, মানুষের মুখে হাসি ফুটবে, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত হবে এবং শান্তি ফিরে আসবে।
লিফলেট বিতরণের সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ শাহরিয়ার সাবীর আরও বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং থাকবে। আমরা বিশ্বাস করি মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, স্বাধীনভাবে কথা বলার অধিকার চায়। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে।
তিনি আরও যোগ করেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে কেউ নির্যাতিত হবে না, অন্যায়ের প্রতিবাদ করলে কেউ গুম হবে না, ব্যবসায়ী শ্রেণি শান্তিতে ব্যবসা করতে পারবে এবং শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্তে স্বপ্ন দেখতে পারবে।
নেতা-কর্মীরা জানান, মোঃ শাহরিয়ার সাবীরের নেতৃত্বে মৌচাক ইউনিয়নে ইতিমধ্যেই ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে সমর্থন জানাচ্ছে।
স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “আমরা শান্তি চাই, কাজের পরিবেশ চাই, ব্যবসা-বাণিজ্য ভালো থাকলেই দেশের অর্থনীতি ভালো থাকবে। তাই এবার ধানের শীষে ভোট দেব।
সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা জনগণের পাশে আছি। পরিবর্তনের এই আন্দোলন থেমে থাকবে না।
শেষে মোঃ শাহরিয়ার সাবীর সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ গাজীপুরের মাটিতে আবারও ধানের শীষের জয় হবে।