গাজীপুর প্রতিনিধি৷
গাজীপুরে বিকাশের দোকানী কে কুপিয়ে ৩ লাখ ১০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী বিকাশের দোকানদার নজরুল ইসলাম (৪২) শ্রীপুর থানাধীন রাজাবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা।
ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন বৃহস্পতিবার (৩০ জুলাই) গতকাল রাতে ১০: ৩০ মিনিটে তার দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে ওতপেতে থাকা সন্ত্রাসীরা তার মোটরসাইকেলের গতি রোধ করে তাকে পিছন দিক থেকে এলোপাথাড়ি কোপিয়ে তার সাথে ব্যাগসহ নগদ ৩ লাখ ১০ হাজার টাকা ও তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে ঘটনাস্হল থেকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী নজরুল ইসলাম জানায় ৯৯৯ এ ফোন দিয়ে অভিযোগ জানানো হয়েছে।