কুড়িগ্রামে ৪৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক

Spread the love

কুড়িগ্রাম থেকে ফিরে জুনাঈদ ইসলাম বাচ্চু

কুড়িগ্রামে ৪৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযানে কাগজে মোড়ানো একটি ব্যাগ থেকে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬:৪১ দিকে কুড়িগ্রামে শাপলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অটো থেকে এসব মাদক জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করেছে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এরা মাদক কারবার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় শাপলা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে অটো থেকে যাত্রীবেশে দুজন একটি অটো করে যাচ্ছিলেন। তাদেরকে সন্দেহ হলে আটকানোর চেষ্টা করা হয়।

এ সময় একজন পালিয়ে যায় ও কাগজে মোড়ানো একটি ব্যাগের ভিতর থেকে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *