কালীগঞ্জে শিক্ষার্থীদের ‘নতুন কুঁড়ি’ রেজিস্ট্রেশন ঘিরে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা

Spread the love

মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

​গাজীপুরের কালীগঞ্জে ৫ম থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের ‘নতুন কুঁড়ি’ রেজিস্ট্রেশন কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. টি. এম কামরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসমিন আক্তার, কালীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক মোঃ সাদেক হোসাইন।

​সভায় বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীল চর্চা এবং ‘নতুন কুঁড়ি’ রেজিস্ট্রেশন কার্যক্রম ডিজিটাল ও সুশৃঙ্খলভাবে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

শিক্ষা অফিসারগণ জানান, এই কার্যক্রমের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের একটি সুসংগঠিত ডাটাবেজ তৈরি হবে, যা ভবিষ্যতের শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। ​সভায় উপস্থিত শিক্ষকবৃন্দ রেজিস্ট্রেশন কার্যক্রমের নানা কারিগরি দিক নিয়ে আলোচনা করেন এবং তা নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে সম্পন্ন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

​উক্ত প্রস্তুতিমূলক সভায় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *