হাবিবুর রহমান (রিপোর্টার)
গাজীপুর কালিয়াকৈরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্প্রতিবার প্রত্যুষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়।
এ-সময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠন গোলাম নবী হাইস্কুল মাঠে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচীর গ্রহণ করেন। এরপর সকাল ৮. ৩০ মিনিট স্কুল মাঠে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, বাংলাদেশ স্কাউট্স ও গার্লস গাইডে সদস্যরা মার্চপাস্ট, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উএনও স্যার মোঃ ফখরুল হোসেন। কালিয়াকৈর-১ আসনের এমপি জনাব মজিবুর রহমান ও বিএনপি সংগঠনের নেতৃবিন্দু উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ প্রেসক্লাব কালিয়াকৈর উপজেলার সভাপতি নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক পলাশ পাল ও দপ্তর সম্পাদক হাবিবুর রহমান।