মোঃ শাহ্ আলম সরকারঃ
গাজীপুর সদর থানার পুলিশের জালে দুর্ধর্ষ ডাকাত সর্দার সেলিম আটক।
আজ (১৩ জুলাই-২০২৬) ইং গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান এর নেতৃত্বে সদর থানার অভিযানিক টিম সদর থানাধীন বাহাদুরপুর এলাকায় অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ ডাকাত মোঃ সেলিম (৩৫), পিতা-মোঃ মকবুল হোসেন, মাতা-মোছাঃ সুফিয়া বেগম, গ্রাম-নান্দুয়াইন, থানা গাজীপুর সদর, গাজীপুর মহানগর, গাজীপুর।
উক্ত আসামীর বিরুদ্ধে সদর থানা এলাকা সহ বিভিন্ন থানায় ডাকাতি মামলা সহ একাধিক মামলা রয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।