কামাল খানঃ
গত ১১ জুলাই শনিবার রাত লপৌনে ১২টার দিকে গাজীপুর মহানগরীর চৌধুরী বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এম কাজল খান যখন চৌধুরী বাড়ি এলাকার শোভন চৌধুরী মার্কেটে অবস্থিত গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে প্রবেশ করছিলেন, ঠিক তখনই তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়।
সাংবাদিক নেতা এম কাজল খানের অভিযোগ অনুযায়ী, শোভন চৌধুরী মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ হাফিজ উদ্দিন চৌধুরীর নির্দেশেই একদল ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে তাঁর ওপর এই হামলা চালায়। কাজল খান দাবি করেন যে, হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে নয়ন নামের একজনসহ বেশ কয়েকজন ছিলেন। এই নয়ন নামের ব্যক্তিটি এলাকায় মাদক ব্যবসা, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে তিনি উল্লেখ করেন। কাজল খানের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঘটে চলা বিভিন্ন অনিয়ম, অন্যায্য বিষয় ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি জোরালো প্রতিবাদ করে আসছিলেন। আর এই প্রতিবাদের জের ধরেই তাঁর ওপর এমন পরিকল্পিত সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
পুলিশ এই ঘটনার পর বাসন মেট্রো থানার (সেকেন্ড) অফিসার মোঃ জহির উদ্দিন জানিয়েছেন যে, ঘটনার সাথে জড়িত মূল হামলাকারীদের শনাক্ত করা এবং তাদের গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে মামলার ৩ নম্বর আসামি মোঃ হাফিজ উদ্দিন চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।