নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর দপ্তরে গাজীপুর মেট্রোপলিটন এলাকার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার সাম্প্রতিক সময়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চাঁদাবাজি, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে জিএমপির চলমান কার্যক্রম তুলে ধরেন।
পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের ওপর কঠোর নজরদারি, অপরাধ প্রতিরোধে পুলিশের পদক্ষেপ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।