নালিতাবাড়িতে কুখ্যাত মাদক কারবারি হাসু ২০ বোতল মদসহ আটক

Spread the love

উসমান ফারুক-স্টাফ রিপোর্টারঃ

শেরপুর জেলার নালিতাবাড়ী সীমান্ত এলাকায় ২০ বোতল ভারতীয় মদসহ হাসমত আলী হাসু (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

সোমবার (৬ জুলাই) রাতে উপজেলার বিশগিরিপাড়া এলাকায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে এসব ভারতীয় মদ উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত হাসমত আলী হাসু ওই এলাকার মৃত লাল মিয়ার ছোট ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হাসমত আলী হাসুর বাড়িতে তল্লাশি করে পুলিশ। তল্লাশি চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ পাওয়া গেলে মাদক কারবারি হাসুকেও আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *