ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুর মহানগর ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত

Spread the love

মাহবুবুর রহমান জিলানী

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে গাজীপুর মহানগর ছাত্রদল। এ উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) রাতে গাজীপুর সদর পার্টি অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেনসহ বিভিন্ন কলেজ,বিশ্ববিদ্যালয় এবং থানা ছাত্রদলের নেতাকর্মীরা।

সভায় মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সৈনিক ও জনতার ঐক্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতিকে নতুন পথ দেখিয়েছিল। তাঁরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখার আহ্বান জানান।

গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রকৃত বার্তা।

সভা শেষে জাতির প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *