টঙ্গীতে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান: রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন বিএনপি নেতা গাজী সালাহউদ্দিন

Spread the love

স্টাফ রিপোর্টার

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের ৫৬ নম্বর ওয়ার্ডের উত্তর আরিচপুর গাজীবাড়ী শাহী মসজিদ থেকে মিতালী হাউজিং হয়ে উদয়ন হাউজিং পর্যন্ত সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

গতকাল দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন গাজীপুর-৬ আসেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন।

দীর্ঘ ১৭ বছর ধরে সংস্কার না হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগের অবসান ঘটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন গাজীবাড়ী শাহী জামে মসজিদের খতিব, চান্দুগাজী হাফেজিয়া মাদ্রাসা ও চান্দুগাজী বিদ্যানিকেতনের শিক্ষকবৃন্দ, মাদ্রাসার মোতাওয়াল্লি গাজী নাজিমুদ্দিন, বিএনপি নেতা মাসুদ চৌধুরী, দেলোয়ার হোসেন, হাফিজুর রহমান, আলমগীর মোল্লা, কাজীবুর রানা, আলফাজ দেওয়ান, শাহ জালাল, আব্দুল কাদির, সুমন, আবুল হোসেন ও আকতার হোসেন প্রমুখ।

উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গাজী সালাহউদ্দিন বলেন,
“গাজীবাড়ী ঘনবসতিপূর্ণ এলাকা। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ, বিশেষ করে মুসল্লি, গার্মেন্টস শ্রমিক ও শিক্ষার্থীরা চলাচল করেন। দীর্ঘদিন রাস্তাটি বেহাল থাকায় মানুষ চরম ভোগান্তিতে ছিলো। এখন সড়কটি নির্মিত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।”

সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাস্তা ও ড্রেন নির্মাণকাজ দ্রুত শেষ করতে পরিকল্পনা নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ দিনের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এলাকাবাসী জানান, এই সড়কটি সংস্কারের ফলে জলাবদ্ধতা ও চলাচলজনিত দুর্ভোগ থেকে অবশেষে মুক্তি পাবে মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *