আইয়ুব সরকার মাস্টারকে বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির উপদেষ্টা নির্বাচনের সিদ্ধান্ত

Spread the love

গাজীপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির পক্ষ থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আইয়ুব সরকার মাস্টারকে সংগঠনের উপদেষ্টা হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ উপলক্ষে আগামী ২৯ আগস্ট, শনিবার বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত নৌকা ভ্রমণে অংশগ্রহণের জন্য মোঃ আইয়ুব সরকার মাস্টারকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পত্র প্রদান করা হয়েছে।

আমন্ত্রণ পত্র পেয়ে আইয়ুব সরকার মাস্টার সংগঠনের সার্বিক উন্নয়ন ও সহযোগিতায় সবসময় পাশে থেকে উপদেষ্টা হিসেবে সহমত পোষণ করে সংগঠনের সর্বোচ্চ সফলতা কামনা করে অভিব্যক্তি প্রকাশ করেছেন।

সম্প্রতি বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির নেতৃবৃন্দ তার হাতে নৌকা ভ্রমণের আমন্ত্রণপত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, কোনাবাড়ী গ্রাজুয়েট ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ ফারুক খান, বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, কোনাবাড়ি ৮ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ফরহাদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রাজু, অর্থ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম শাহিন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

আমন্ত্রণপত্র প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে এ নৌকা ভ্রমণের আয়োজন করা হয়েছে।

এ সময় মোঃ আইয়ুব সরকার মাস্টারকে সংগঠনের উপদেষ্টা হিসেবে নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, তার অভিজ্ঞতা, পরামর্শ ও সহযোগিতা বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির সাংগঠনিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।

নৌকা ভ্রমণকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আয়োজকরা জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিনটি উপভোগ করার পাশাপাশি সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক ও ঐক্য আরও সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *