টঙ্গী পশ্চিম থানা ওসির সঙ্গে মৎস্যজীবী দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়

Spread the love

স্টাফ রিপোর্টার ।।

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হারুনর রশীদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল টঙ্গী পশ্চিম থানা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। গতরাতে টঙ্গী পশ্চিম থানা প্রাঙ্গণে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় নবগঠিত কমিটির আহবায়ক মাসুদ মন্ডল ও সদস্য সচিব আব্দুল কাইয়ুমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মৎস্যজীবীদের সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।

ওসি অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ যদি আইনশৃঙ্খলা রক্ষায় সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখে, তাহলে টঙ্গীকে আরও শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য এলাকায় পরিণত করা সম্ভব।

টঙ্গী পশ্চিম থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম বলেন, নবগঠিত কমিটি সবসময় সমাজের কল্যাণে কাজ করবে এবং থানা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে এলাকার স্থিতিশীলতা ও উন্নয়নে অবদান রাখবে। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ একে অপরের সাফল্য কামনা করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।

এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, দুলাল মিয়া,আকতার হোসেন ভূঁইয়া, করিম মিয়া, আরমান, মোঃআকাশ, সদস্য শুকুর আলী, মোরশেদ আলম, মোঃরুবেল, মোঃ শফিকুল ইসলাম, রাসেল রানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *