জামালপুরে ৩১ দফা বাস্তবায়নে যুবদলের লিফলেট বিতরণ

Spread the love

স্টাফ রিপোর্টার :

বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে জামালপুর জেলা যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার বসকপাড়া মোড়, ভকেশনাল মোড়, পালপাড়া, মিদ্দা পাড়া, বানিয়া বাজারসহ বিভিন্ন
এলাকায় লিফলেট বিতরণ করেন জামালপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের নেতৃত্বে কর্মসূচিতে জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা জনসাধারণের মাঝে ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং সরকারের নানা ব্যর্থতার চিত্র তুলে ধরে জনগণকে গণআন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এ সময় সোহেল রানা খান বলেন, “দেশের জনগণ আজ ন্যায়ের শাসন, গণতন্ত্র ও ভোটাধিকার থেকে বঞ্চিত। বিএনপির ৩১ দফা বাস্তবায়নই দেশের মুক্তির পথ। আমরা এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।” কর্মসূচি চলাকালে যুবদলের নেতারা শান্তিপূর্ণভাবে জনগণের সাথে মতবিনিময় করেন এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার প্রতিশ্রুতি দেন।

জেলা শহরের প্রধান সড়ক, বাজার এলাকা ও জনবহুল স্থানে লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *