মান্দায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও মতবিনিময়

Spread the love

আব্দুর রশিদ তারেক, নওগাঁ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এম এ মতীন।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে মান্দা উপজেলার ১ নম্বর ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ স্কুল অ্যান্ড কলেজ ও ভারশোঁ ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এর আগে, রোববার বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ ও পথসভা করেন এম এ মতীন।

এ সময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক নূরুল ইসলাম,
যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বেলাল, এ্যাড. মিজানুর রহমান, সিদ্দিক হোসেন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, ভারশোঁ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সাকলাইন চারু, সাধারণ সম্পাদক গোলাম নবী কাবুল এবং সাংগঠনিক সম্পাদক সোহেল রানা প্রমুখ।

এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *