শ্রমিক-মালিক সুসম্পর্কই শিল্পের মূল চাবিকাঠি: একেএম ফজলুল হক মিলন

Spread the love

মোঃ ইব্রাহিম খন্দকার, কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।

​দেশের চলমান শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য, অভিজ্ঞ রাজনৈতিক নেতা একেএম ফজলুল হক মিলন।

তিনি স্পষ্ট করে বলেছেন যে, শ্রমিক ও মালিকপক্ষ মিলেমিশে থাকলে তবেই প্রতিষ্ঠান টিকে থাকবে, আর প্রতিষ্ঠান টিকে থাকলে শ্রমিকরাও নিজেদের কর্মসংস্থান ও জীবিকা নিয়ে ভালোভাবে চলতে পারবেন।​সম্প্রতি কালীগঞ্জের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান হা-মীম গ্রুপ ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

​শ্রমিকদের উদ্দেশে বাস্তবসম্মত ও প্রজ্ঞাপূর্ণ বার্তা দিয়ে জননেতা একেএম ফজলুল হক মিলন বলেন, ​মালিক-শ্রমিক উভয়ে মিলেমিশে থাকলে প্রতিষ্ঠান টিকে থাকবে, আর প্রতিষ্ঠান টিকে থাকলে আপনারা ভালোভাবে চলতে পারবেন। মনে রাখবেন, মালিকপক্ষ দেয় আর আপনারা নেন, যারা দেয় তাদের হাতটা ওপরে থাকে, আর যারা নেয় তাদের হাতটা নিচে থাকে।

​বিশ্লেষকদের মতে, তাঁর এই দূরদর্শী ও বাস্তববাদী বক্তব্য বর্তমান সংকটময় সময়ে গার্মেন্টস শিল্পে শৃঙ্খলা বজায় রাখতে এবং শ্রমিক-মালিক সম্পর্কের দূরত্ব ঘুচিয়ে পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। কালীগঞ্জ ও পূবাইল অঞ্চলে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত শ্রমিক অসন্তোষ এড়াতে তাঁর এই সময়োপযোগী ও দায়িত্বশীল ভূমিকা স্থানীয় শিল্পাঙ্গনে ইতিবাচক ও শান্ত পরিবেশ নিশ্চিত করেছে।