সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

Spread the love

কামাল খান, সিলেট।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা পৌর শহরের ওয়ারিছ উল্লাহ মার্কেটের ২য় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ছানু মিয়া। সাধারণ সম্পাদক হারিছ আলীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সাহান উদ্দিন নাজু, সহ-সভাপতি রফিকুল ইসলাম আনসারী, সহ-সভাপতি শাহ আলম, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ রিপন, দপ্তর সম্পাদক সাইফুর রহমান, কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আবিদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোলেমান হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক জুবের আহমদ সার্জন, সদস্য মজির উদ্দিন, মোঃ সেবুল হোসেন, খালেদ আহমদ ও এম,এ মালেক।

সভায় সাংবাদিকদের মানন্নোয়ন ও পেশাদারিত্ব বজায় রেখে মানুষের সুখ-দুঃখে পাশে থাকার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *