মিজানুর রহমান, গাইবান্ধা।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের কর্মী মোঃ মিজানুর রহমান এর ছেলেকে দেখতে তার বাড়িতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মোঃ সামিউল ইসলাম ও যুব বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু সাইদ মুজাহিদ।
বুধবার (২ সেপ্টেম্বর) তারা ওই কর্মীর বাড়িতে গিয়ে তার ছেলের খোঁজখবর নেন। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। পাশাপাশি শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং তার সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হারুন অর রশিদ। জামায়াত নেতৃবৃন্দের এ সৌজন্য সাক্ষাতে পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। নেতৃবৃন্দ বলেন, সংগঠনের কর্মী ও তাদের পরিবারের পাশে থাকা এবং পারস্পরিক খোঁজখবর নেওয়া সাংগঠনিক ও মানবিক দায়িত্বের অংশ।
পরে তারা পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটিয়ে শিশুটির সার্বিক মঙ্গল কামনা করে সেখান থেকে বিদায় নেন।