মোঃ শাহ্ আলম সরকার, স্টাফ রিপোর্টার।
আজ আমাদের প্রিয় পত্রিকা ২৪ বছরে পদার্পণ করল গৌরবময় আরও একটি নতুন বছরে।শুরু থেকে যে প্রতিশ্রুতি নিয়ে মহান আল্লাহর অসীম রহমতে দেশবরণ্য আমার সম্মানিত সাংবাদিক সম্পাদ ও প্রকাশ মোঃ নজরুল ইসলাম মহোদয় যাত্রা শুরু করেছিলেন, আজ তার আরেকটি মাইলফলক স্পর্শ করার দিন। এই দীর্ঘ পথচলায় আমাদের চলার পথের সবচেয়ে বড় শক্তি ছিলেন আমাদের সম্মানিত সম্পাদক ও প্রকাশক, পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা এবং শুভানুধ্যায়ীরা। আপনাদের সবার সম্মিলিত ভালোবাসায় আজ আমাদের এই অর্জন।
সমাজের অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে সত্যকে সবার সামনে তুলে ধরা আমাদের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা এবং তাদের অধিকার আদায়ের কথা আমরা নিয়মিত তুলে ধরেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখব। দল মতের ঊর্ধ্বে উঠে স্বাধীন ও সৃজনশীল মুক্তচিন্তার চর্চাকে আমরা সবসময় লালন করি।
আজকের এই ডিজিটাল যুগে খবরের রূপ বদলাচ্ছে প্রতিনিয়ত। কাগজের পাতার গণ্ডি পেরিয়ে আমাদের সংবাদ এখন পৌঁছে যাচ্ছে মুঠোফোনে, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাভাষী মানুষের কাছে। সময়ের এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমরা সবার হাতে আরও আধুনিক, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। পরিশেষে, অতীতে যেভাবে সবাই আমাদের পাশে থেকেছেন, আগামী দিনেও সেই আস্থার হাতটি বাড়িয়ে রাখবেন এই আমাদের প্রত্যাশা।