ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষকে বিভিন্ন কাজে হয়রানি করে অর্থ আদায়ের অভিযোগ

Spread the love

মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার।

গাজীপুর শ্রীপুর উপজেলায় মাওনা ইউনিয়ন ভূমি অফিসের,অফিস সহায়ক নাজমুলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ উঠেছে। ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষকে বিভিন্ন কাজে হয়রানি করে অর্থ আদায়ের অভিযোগ করেছেন ভুক্তভোগীদের কেউ কেউ।

অভিযোগ রয়েছে, ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা ও দাপ্তরিক কাজের ক্ষেত্রে অফিস সহায়ক নাজমুলের মাধ্যমে অতিরিক্ত অর্থ নেওয়া হয়। এতে সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগকারীদের দাবি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে সরকারি ভূমি অফিসে একজন অফিস সহায়ক কীভাবে সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ লেনদেনের সঙ্গে জড়িয়ে পড়ার সুযোগ পাচ্ছেন?

গাজীপুর জেলা প্রশাসন ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা বারবার জানিয়েছে। জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগও প্রশংসিত হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের অধীন একটি ভূমি অফিসের একজন কর্মচারীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *