বদলগাছীতে ৭ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

Spread the love

আব্দুর রশিদ তারেক, নওগাঁঃ

নওগাঁর বদলগাছী উপজেলায় মাদকবিরোধী অভিযানে সাতজন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ জুলাই) বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনির পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।

আদালত মোবাইল কোর্ট মামলা নম্বর ৬৪/২৬ থেকে ৭০/২৬ পর্যন্ত পৃথক মামলায় দণ্ডপ্রাপ্তদের মধ্যে বেলজারকে ২০০ টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, রিমনকে ২০০ টাকা জরিমানা ও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড, কালামকে ২০০ টাকা জরিমানা ও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড, সবুজকে ১০০ টাকা জরিমানা ও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড, সোহেলকে ১০০ টাকা জরিমানা ও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড, মাসুদকে ১০০ টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রুবেলকে ১০০ টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *