রাজু হাসান, গাজীপুরঃ
গাজীপুর জেলা সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশনের আনন্দঘন পরিবেশে মৌসুমি ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ জুলাই-২০২৬) গাজীপুর মহানগরের বিআইডিসি বাজারে সংগঠনের জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবীদ ও সিনিয়র সাংবাদিক এম আবুল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার মৌসুমী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক হাফিজুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী, যুগ্ন সম্পাদক রাজু হাসান, গাজীপুর জেলা সাংবাদিক ইউনিটির সহ সভাপতি আবু সালেক ভুইয়া, জাতীয় সাংবাদিক সংস্থার প্রচার ও প্রকাশনা সম্পাদক রোকসানা কাজল ও অএ সংগঠনের নেতৃত্বন্দসহ বিভিন্ন মিডিয়ার প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ।