মাদকমুক্ত কচুয়া গড়ার প্রত্যয়ে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

Spread the love

মো. আবদুল করিম সোহাগঃ

“যুবকের জাগরণ, মাদকের পরাজয়—মাদকমুক্ত কচুয়া গড়ার প্রত্যয়” এই স্লোগানকে সামনে রেখে পবিত্র জুমার নামাজের পর মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কচুয়া গ্রামে ‘কচুয়া যুব ঐক্য পরিষদের’ উদ্যোগে এক বর্ণাঢ্য মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে কচুয়া গ্রামের সর্বস্তরের জনগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালিটি গ্রামের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে মাদক, জুয়া ও সকল ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করে।

এ সময় উপস্থিত ছিলেন ইকবাল হোসেন কাবিল, কাজী আব্দুল আওয়াল, কাজী জাহিদুল ইসলাম, কাজী আমিরুল ইসলাম, কচুয়া যুব ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ নিজাম উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ কাজী সুমন, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক কাজী হাসিব মুন্নু, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইমন শেখ ও আঃ রউফ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক রোমান হোসেন সাগর, সহ-ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ আবু নাঈম এবং সহ-প্রবাসী বিষয়ক সম্পাদক মো. শাহিন শেখ। এছাড়াও সংগঠনের সদস্য কাজী মিলন, মো. নাঈম শেখ, নাসিমুল ইসলাম রিংকু, কামরুজ্জামান পিন্টুসহ কচুয়া গ্রামের সর্বস্তরের জনগণ র‍্যালিতে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার, সমাজ ও জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে। তাই মাদক, জুয়া ও সকল ধরনের সামাজিক অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা কচুয়াকে একটি আদর্শ, নিরাপদ ও মাদকমুক্ত গ্রাম হিসেবে গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান শেষে মহান আল্লাহ তাআলার দরবারে কচুয়া গ্রামের শান্তি, সমৃদ্ধি এবং সকলকে মাদকসহ সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে হেফাজতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *