কালিয়াকৈরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

Spread the love

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন, গাজীপুর সিভিল সার্জন মামুনুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন, কালিয়াকৈর পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, গাজীপুর জেলা জাসাস এর আহবায়ক শাহ এরশাদ ফকির, উপজেলার কর্মরত ডাক্তারগন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা জানান, সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা সমাধান, জনবল সংকট, ঔষধ সরবরাহ নিশ্চিত করণ, হাসপাতালে আগত রোগীদের চিকিৎসা সেবা ও পরীক্ষা নিরীক্ষা এবং ওর্য়াডের সার্বিক পরিবেশ উন্নত করার উপর জোড়দার করা। ওর্য়াড, ইউনিয়ন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে আলোচনা করা, হাসপাতালে অ্যাম্বুলেন্স সার্ভিস সহ নানান বিষয়ে পর্যালোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *