গাজীপুর জেলা বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Spread the love

মো: ইব্রাহিম খন্দকার, কালিগঞ্জ (গাজীপুর)

গাজীপুর জেলা বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক আনন্দঘন পরিবেশে ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর রাজাবাড়ি বাংলাদেশ প্রেসক্লাবের জেলা কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

গাজীপুর জেলা বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সাংবাদিকরা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাংবাদিক জাকির হোসেন কামাল, সারোয়ার হোসেন, আব্দুল বারী, মাহাবুবুল আলম, নাঈম, লুৎফর রহমান প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধি করে। আগামীতে গাজীপুর জেলা বাংলাদেশ প্রেসক্লাবের উন্নয়ন এবং এলাকার জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *