মোঃ শাহ্ আলম সরকারঃ
জিএমপি বাসন থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া দেশীয় অস্ত্রসহ দুই জন গ্রেফতার, তাদের হেফাজত হতে একটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার।
৪ জুন রোজ (বৃহস্পতিবার) ১১:৪০ ঘটিকার সময় জিএমপি গাজীপুর এর বাসন থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) সজীব হাসান সঙ্গীয় এসআই (নিরস্ত্র) মোঃ নুরু মিয়া কং/১৩৬৭ মোঃ আরিফুল ইসলাম কং/৩৮৯ তুষার রায় কং/৭৪৮ মোঃ রিপন মিয়া গোপন সূত্রের ভিত্তিতে জিএমপি বাসন থানাধীন তেলিপাড়া এলাকায় কতিপয় দুর্ধর্ষ অস্ত্রধারী অবৈধ অস্ত্রসহ অবস্থান করাকালে যাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, ১.আসিফ (১৯) পিতা-আলম হোসেন, মাতা-আসমা বেগম, সাং-কমালপুর (কাঁচারী বাজার) থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ। বর্তমান সাং-ভোগড়া (আফজাল সরকার এর বাসার ভাড়াটিয়া) থান-বাসন, গাজীপুর মহানগর, গাজীপুর। ২.মোঃ হোসাইন (১৯) পিতা-মোঃ আবু তাহের, মাতা-মোসাঃ মমতাজ বেগম দৃর্গাপুর (কাদিরবাঘ) থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর। বর্তমান সাং-চান্না বুড়ির মোড় (আবু তাহের এর বাসার ভাড়াটিয়া) থানা- বাসন গাজীপুর মহানগর, গাজীপুর।
উল্লেখ যে গ্রেফতার কৃত ব্যাক্তি ১. মোঃ আসিফ (১৯) এর বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি মামলা। ২. মোঃ হোসাইন (১৯) এর বিরুদ্ধে দুই টি ডাকতির প্রস্তুতি মামলা রয়েছে। দ্বয়কে গ্রেফতার পূর্বক বিধি মোতাবেক তাদের দেহ তল্লাশি করে একটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার পূর্বক সকল আলামত জব্দ করা হয়। উল্লেখিত ঘটনায় ধৃত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।