কালীগঞ্জে গ্যাস সিলিন্ডারের মূল্য তালিকা না থাকায় জরিমানা

Spread the love

মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর)

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাসাইর জামালপুর বাজারে গ্যাস সিলিন্ডারের মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বাহাদুরশাহী ইউনিয়নের বাসাইর জামালপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে খলাপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. খুরশেদ আলম (৪৮)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম এবং পুলিশ ও আনসার সদস্যরা তাকে সহায়তা করেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *