কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ১১ হাজার টাকা জরিমানা

Spread the love

মোঃ ইব্রাহিম খন্দকার,
কালিগঞ্জ (গাজীপুর)

কালিগঞ্জ কেটুন নাগরিক এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। পৃথক দুইটি মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শনিবার (২৮ মার্চ) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে নাগরী ইউনিয়ন কেটুন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় রিফাত(২৪) পিতা মোবারক, পানিহাগাড়, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ কে মোটর সাইকেলের কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ০১ টি মামলায় ১১ হাজার টাকা এবং ফিলিং স্টেশনে ড্রামে অতিরিক্ত তেল বিক্রয় করায়, রবিশংকর ভৌমিক (৩৬) পিতা মৃত. গুরুচরন ভৌমিক, অয়ন অনিক ফিলিং স্টেশন কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক ০১ টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা করা হয়। দুইটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

এ সময় প্রসিকিউটর রাষ্ট্র
বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও এস আই শামীম কালিগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *