কামাল খান, সিলেটঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ছায়া রাজনগর সংগঠন-এর উদ্যোগে অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা রুজনা বেগম-এর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দুই ধাপে মোট ২০৫টি পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
আয়োজক সূত্রে জানা যায়, প্রথম পর্বে ৭৫টি এবং দ্বিতীয় পর্বে ১৩০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ছোলা বুট, মুসুর ডাল, আলু, পেয়াজ, চিনি, সেমাই ও নুডলস। এ কার্যক্রম রাজনগর, মুন্সী বাজার ইউনিয়ন সহ সিলেটের বিভিন্ন এলাকায় সম্পন্ন হয়। আয়োজকরা জানান, রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
মানবিক এই উদ্যোগ বাস্তবায়নে এনাম খান, শাহজাহান মিঠু, জয়নাল খান, হুমায়ুন আহমেদ, তামিম ইয়াহিয়া আহমদ, ওমর তমাল এবং ইউকে প্রবাসী শেখ পারুল গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করেন। সংগঠনের পক্ষ থেকে সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এবং মহান আল্লাহ তায়ালার কাছে তাদের উত্তম প্রতিদানের জন্য দোয়া কামনা করা হয়েছে।