শাহিনুর ইসলাম শাহীনঃ
কোনাবাড়ী থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় বাবুল হোসেন-এর জন্মদিন উপলক্ষে দৈনিক নতুন ভোরের কন্ঠে’র পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
জন্মদিনের শুভেচ্ছা বার্তায় বলা হয়, দলীয় রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের ত্যাগ, অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ কোনাবাড়ী থানা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। গণমানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় তাঁর দৃঢ় অবস্থান রাজনৈতিক অঙ্গনে প্রশংসিত। দৈনিক নতুন ভোরের কন্ঠে’র পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামী দিনের নেতৃত্ব আরও সুন্দর ও সফল হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়। মহান আল্লাহ তাআলার কাছে তাঁর সার্বিক কল্যাণ, সফলতা এবং দেশ ও জাতির কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার তৌফিক কামনা করা হয়েছে।