সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে মাতৃভাষা দিবস উদযাপন

Spread the love

কামাল খান, সিলেটঃ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাসেলুর রহমান।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এর পর ২০০০ সালে ২১ ফেব্রুয়ারি থেকে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে। আজ একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করতে রাতের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে সিলেট জেলা পুলিশের পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব কাজী আখতার উল আলম মহোদয়ের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রাসেলুর রহমান। পরবর্তীতে পুলিশ লাইন্স ‍উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্থাপিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *