মাতৃভাষা দিবসে কোনাবাড়ী থানা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাজীপুরের কোনাবাড়ী এম এ কুদ্দুস উচ্চ বিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে বিশেষ শ্রদ্ধাঞ্জলি, নীরবতা পালন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে, রাত বারোটা এক মিনিটে, দিবসের প্রথম প্রহরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ পুলিশ সদস্যদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির আত্মমর্যাদা রক্ষার সংগ্রাম, যা পরবর্তীতে স্বাধীনতা অর্জনের প্রেরণা জুগিয়েছিল। ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা পেয়েছি মাতৃভাষায় কথা বলার অধিকার। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানানো এবং শুদ্ধ বাংলা চর্চায় উদ্বুদ্ধ করা আমাদের সবার দায়িত্ব। কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ বলেন, ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষা পেয়েছি। তাদের আদর্শ ধারণ করে সমাজে আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে।

শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *