আব্দুর রশিদ তারেক, নওগাঁ
আজ শুক্রবার ১১:৩০ মিনিটে দয়ালের মোড়ে নির্বাচনী আচরন বিধির কারনে সকল ফেষ্টন, পোষ্টার, তোরন, ব্যানার ইত্যাদি প্রচার সামগ্রী খুলে ফেলার উদ্বোধন করেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এ্যাডঃ আসম সায়েম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য গোলাম কিবরিয়া, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির এ্যাডঃ আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি আনোয়ার আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও শনিবার দুপুর ২টায় নওগাঁ নওজোয়ান মাঠে ঐতিহাসিক ছাত্র ও যুব সমাবেশ স্থগিত ঘোষনা করেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এ্যাডঃ আসম সায়েম।