টাঙ্গাইলের দুই আসনে বিএনপির প্রার্থী দুই আপন ভাই

Spread the love

হাবিবুর রহমান (রিপোর্টার)

টাঙ্গাইলে জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত দুই প্রার্থীই সহোদর ভাই—এমন ব্যতিক্রমী দৃশ্য এবার দেখা গেলো। টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু। অন্যদিকে, এর আগে টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূয়াপুর) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু।

ফলে একই জেলার দুটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহোদর দুই ভাই। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। দলীয় কর্মী–সমর্থকরাও এটিকে বিএনপির জন্য ব্যতিক্রমী ও গুরুত্ববহ ঘটনা হিসেবে দেখছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুই ভাইয়ের প্রার্থী হওয়া বিএনপির সাংগঠনিক শক্তি ও পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের প্রতিফলন। তবে ভোটারদের সমর্থন আদায়ে মাঠে নেমে তারা কীভাবে কাজ করবেন, তা এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *