মোঃ শাহিনুর ইসলাম শাহিনঃ
গাজীপুর সিটির হোতাপাড়া স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটো চালক দল, গাজীপুর সদর থানার উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে শ্রমজীবী রিক্সা–ভ্যান–অটো চালকদের অংশগ্রহণে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
প্রধান অতিথি জনাব মোঃ এনামুল হক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা–ভ্যান–অটো চালক দল, গাজীপুর সদর থানা।
বিশেষ অতিথি জনাব মোঃ আলমগীর খান
উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা–ভ্যান–অটো চালক দল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। জনাব আবদুল মোতালেব হোসেন সহ-সভাপতি, গাজীপুর মহানগর বিএনপি। সভায় বিশেষ অতিথি জনাব মোঃ এনামুল হক বলেন—ফেচিস সরকারের আমলে সাধারণ মানুষ, বিশেষ করে অটোচালকরা কখনোই শান্তিতে ছিলেন না। এখন সময় এসেছে গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারের। দেশের মানুষের সেবা করার জন্য তিনি সবাইকে ধানের শীষের পক্ষে দাঁড়াতে আহ্বান জানান।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে তোলেন। এনামুল হক তাঁর বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া–এর কথাও উল্লেখ করে বলেন— তারেক জিয়া দেশের মানুষের অধিকার, উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিভিন্ন পরিকল্পনার ওপর কাজ করছেন। তিনি দেশের কল্যাণে ভালো ভালো কাজ করতে চান এবং ভবিষ্যতে দেশকে আরও উন্নয়নের পথে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।
বক্তব্যের শেষে তিনি সকলের কাছে দোয়া চান।
জনাব মোঃ আব্দুল আজিজ সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা–ভ্যান ও অটো চালক দল, গাজীপুর সদর থানা। জনাব মোঃ শহিদ আলম ফকির সাধারণ সম্পাদক, গাজীপুর সদর থানা। সম্মেলনের শেষে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় এবং পরবর্তী কমিটি গঠনের লক্ষ্যে প্রতিনিধি সদস্যদের মতামত গ্রহণ করা হয়। গাজীপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।