টঙ্গীতে যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Spread the love

মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী (গাজীপুর)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় গাজীপুরের টঙ্গীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাজ পর টঙ্গীর স্টেশন রোড এলাকায় টঙ্গী পূর্ব থানা যুবদলের উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা আহ্বায়ক আকবর হোসেন ফারুক। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদল ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা। এ সময় যুবদল নেতা আকবর হোসেন ফারুক বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তাঁর দ্রুত সুস্থতার জন্য আমরা আজ এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *