উসমান ফারুক
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়ন থেকে অবৈধ বালু পরিবহনের সময় মোবাইল কোর্ট পরিচালনা কারী টিমের হাতে আটক হয় ৫ ব্যাক্তি ও ৪টি বালু বাহী ট্রাক।
১২ই নভেম্বর, ২০২৫ তারিখ রাত ১১.৪৫ ঘটিকা হতে ১৩ তারিখ ভোর ৫ ঘটিকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন আনিসুর রহমান( উপসহকারী ভুমি) এসিলেন্ড
আটককৃত ব্যাক্তিরা হলো:-
১) মো: রাশেদ(২৪) পিতা, আব্দুল কুদ্দুছ গ্রাম, উজানদাশপাড়া, ত্রিশাল
২) আসাদুল(৩০), পিতা, রুহুল আমিন, তারাকান্দা, ময়মনসিংহ ৩) মো: আবুল কালাম আজাদ(৪৫), পিতা, মৃত আব্দুর রশিদ, রঘুরামপুর, কোতোয়ালি, ময়মনসিংহ ৪) ফজলু (৩৫), পিতা, রেজত আলী,গোপালপুর,তারাকান্দা, ময়মনসিংহ
৫) মো: সাকিব(২৩), পিতা, নুরুল ইসলাম, গেলাগোড়া, ধোবাউড়া, ময়মনসিংহ।
অবৈধ বালু পরিবহনের প্রথম ৪ জনের প্রত্যেককে ২১ দিনের ও অপর ব্যক্তিকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় ৪ টি ট্রাকও আটক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে আনিসুর রহমান বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।