গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দখল করে মানববন্ধন

Spread the love

গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দখল করে বিক্ষোভ করেন এলাকার জনগণ। বুধবার সকালে টঙ্গীর এশিয়া পাম্প, কলেজ গেট ও স্টেশন রোড এলাকায় গাজীপুর-৬ আসনের সর্বস্তরের নাগরিকবৃন্দের আয়োজনে এ বিক্ষোভ করা হয়। এতে কিছু ঘন্টা খানেক সকল ধরনের যানচলাচল বন্ধ ছিল। দুর্ভোগে পড়েন পথচারীরা।

বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে গাজীপুর-৬ আসন চাই, এলাকার মর্যাদা রক্ষা চাই শ্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করেন কেন্দ্রীয় বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার, সালাহউদ্দিন সরকার,গাজীপুর-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. হাফিজুর রহমান, প্রভাষক বশির আহমেদ, সরকার জাবেদ আহমেদ সুমন, আরিফ হোসেন হাওলাদা, রাশেদুজ্জামান কিরণ, জসিম উদ্দিন ভাটসহ এলাকার সাধারণ জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *