মেহেরপুর-২ আসনে বিএনপি’র মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল।

Spread the love

মেহেরপুর থেকে ফিরে জিল্লুর রহমানঃ

বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচন ২০২৬ইং সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সম্ভাব্য প্রার্থীদের একটি নাম ঘোষনা করা হয়৷ এর মধ্যে সাংসদীয় আসন ৭৪-মেহেরপুর-২ গাংনী আসনে বিএনপি’র মনোনয়ন পরিবর্তনের দাবিতে আলহাজ্ব জাভেদ মাসুদ মিলটনের সমর্থকরা একটি মশাল মিছিল বের করে৷

মঙ্গলবার (১১ই নভেম্বর) ২০২৫ইং সন্ধ্যার পর উপজেলা শহরে এই মশাল মিছিল বের করা হয়৷ মিছিলটি গাংনী শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে উপজেলা পৌর বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়৷ গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু এবং পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলার নেতৃত্বে অনুষ্ঠিত এ মিছিলে নেতাকর্মীরা স্লোগান দেন। এসময় মিছিলকারীদের একটাই দাবি অপ্রত্যাশিত মনোনয়ন মানি না, মানবো না৷ সাংসদীয় আসন-৭৪ মেহেরপুর-২ গাংনী নির্বাচনি আসনে আলহাজ্ব জাভেদ মাসুদ মিলটন সাহেবের জনসমর্থন প্রায় ৮৫%। বিগত ১৭ বছর সৈরাচার সরকারের শাসনামলের সময় একমাত্র নেতা হিসাবে জনগনের পাশে ছিলেন আলহাজ্ব জাভেদ মাসুদ মিলটন সাহেব৷ শত অন্যায় অত্যাচার, হামলার শিকার, মিথ্যা বানোয়াট মামলার আসামি বানিয়ে জেল জুলুমের শিকার হয়েছেন তিনি৷ নেতাকর্মীরা আরো বলেন আমরা আমাদের সুখে দুঃখে যাকে কাছে পেয়েছি সেই হলো আলহাজ্ব জাভেদ মাসুদ মিলটন৷ সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মেহেরপুর জেলার অন্যতম ত্যাগী ও জনপ্রিয় নেতা জাভেদ মাসুদ মিলটন। তাই দলের স্বার্থে তাকেই মনোনয়ন দিতে হবে। জাভেদ মাসুদ মিলটনকে মনোনয়ন না দিলে এই আসনটি হারাতে পারে বিএনপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন, জেলা ছাত্রদলের সাধারণ এবং অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, কাথুলী ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস ওয়াহেদ বেল্টু, ষোলটাকা ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *